,

ভিডিও মিলেছে, তদন্তের রিপোর্ট কাল : অন্তর্বর্তী গভর্নর

2016_03_15_15_17_45_JVVd5gFROCLBAVCIMXt6cexy9tDOOq_originalনিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনায় গভর্নর আতিউর রহমান পদত্যাগের পর বিধি অনুযায়ী দায়িত্ব পেয়েছেন ডেপুটি গভর্নর-১ আবুল কাশেম। দায়িত্ব পাওয়ার পর দুপুরে বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

দায়িত্ব পাওয়া ব্যাপারে তিনি বলেন, ‘আমি গণমাধ্যমে বিষয়টি শুনেছি। তবে সরকারের পক্ষ থেকে আমাকে কোনো কাগজপত্র পাঠানো হয়নি, টেলিফোনও করা হয়নি।’

ইতোমধ্যে এ ঘটনায় লোকাল একটি কোম্পানির মাধ্যমে তদন্ত করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে সেই তদন্তের রিপোর্ট দেবে কোম্পানিটি। আগামীকাল বুধবার তদন্ত রিপোর্ট দাখিল করার কথা।’

ফিলিপাইনে টাকাগুলো ফেরত আনা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফিলিপাইনের আইন অনুযায়ী যদি ১০০ টাকা মানি লন্ডারিং হলে ২০০ টাকা জরিমানা করা হয়। সেই হিসেবে আমরা আশাবাদী, ওই টাকা ফেরত পাব।’

অর্থ চুরির সময় ব্যাংকের সিসি ক্যামেরা বন্ধ ছিল বা ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে না- এমন অভিযোগ উঠেছিল। সাংবাদিকদের তোলা এ প্রশ্নের জবাবে তিনি জানান, লোকাল কোম্পানির তদন্তে ওই ঘটনার এক সপ্তাহ আগে-পরে সংশ্লিষ্ট বিভাগে যারা কাজ করেছেন তাদের ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সেগুলো নিয়েও কাজ করছে তদন্ত কমিটি। আগামীকাল সে বিষয়েও রিপোর্ট পাওয়া যাবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা