,

রিজভীর নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ

 

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কাউন্সিল ঘিরে একটি প্রতারক চক্র চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, কিছু মোবাইল নম্বর ও ফেসবুকের মাধ্যমে আমার নামে দেশে-বিদেশে বিভিন্ন মানুষের কাছ থেকে বিএনপির কাউন্সিল উপলক্ষে চাঁদা তোলা হচ্ছে বলে আমি জানতে পেরেছি। এরা সংঘবদ্ধ প্রতারক চক্র।’ এদেরকে ধরে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

 

Ruhul-Kabir-Rizvi-600x371
রুহুল কবির বলেন, ‘কাউন্সিলের জন্য আমাদের সবচেয়ে ছোট জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। বিএনপির মতো দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের পক্ষে এত ছোট পরিসরে কাউন্সিল করা খুবই কঠিন। ঢাকা-রমনার চৌহদ্দির পার্শ্ববতী সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ বরাদ্দ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবারও অনুরোধ করছি।’
কাউন্সিল নিয়ে রিজভী জানান, শৃঙ্খলা ও সেবা উপ-কমিটি তাদের অধীনে অনেকগুলো সাব-কমিটি গঠন করে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। আগামী ১৫ মার্চ তারা চূড়ান্ত রুপরেখা দেবে। ১৮ মার্চ সংশ্লিষ্ট সবাইকে তারা দায়িত্ব অর্পণ করবে।
এছাড়া আপ্যায়ন উপ-কমিটির অন্তর্ভূক্ত সদস্যদের ২০টি উপভাগে ভাগ করে তাদের দায়িত্ব অর্পণ করা হয়েছে। তারা কাউন্সিলের দিন খাদ্য, পানীয়, ভ্রাম্যমাণ টয়লেট ও আনুসঙ্গিক অন্যান্য দ্রব্য সরবরাহ করবে।

 

বিএনপির এই নেতা বলেন, ‘চিকিৎসা ও সেবা উপ-কমিটি ইতোমধ্যে দুইটি সভা করেছে। সেখানে ৬টি সাব-কমিটি করে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। কাউন্সিলের দিন ৬টি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। এছাড়া সেখানে ডাক্তার, প্যারামেডিক্স, নার্স, স্বেচ্ছাসেবকসহ ২৬৬ জন সেবা প্রদান করবেন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে