বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালে ভারতকে হারাবে পাকিস্তান, ভবিষ্যদ্বাণী!

indexস্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে একটি ম্যাচও জেতা হয়নি পাকিস্তানের। এ নিয়ে আক্ষেপের অন্ত নেই পাকিস্তানের সমর্থকদের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোঁচানোর আরেকটা সুযোগ পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। এক জ্যোতিষী দাবি করেছেন, এবারই বিশ্বকাপেই ভারতকে হারাতে পারবে পাকিস্তান। তবে এজন্য ফাইনাল পর্যন্ত যেতে হবে আফ্রিদিদের।

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। জোহানেসবার্গে উত্তেজনাপূর্ণ সেই ম্যাচ পাকিস্তান হেরেছিল মাত্র পাঁচ রানে। তবে এবারের আসরে যদি চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল মুখোমুখি হয় তাহলে শেষ হাসিটা পাকিস্তানই হাসবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের জ্যোতিষী গ্রিনস্টার লোবো।

ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ ফাইনাল শেষপর্যন্ত সত্যিই দেখা যাবে কি না, তা জানার জন্য অপেক্ষা করতে হবে ৪ এপ্রিল পর্যন্ত। ফাইনালের আগে গ্রুপ পর্বেও অবশ্য মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আর ১৯ মার্চ ইডেন গার্ডেনের এই ম্যাচে ভারত জিতবে বলে দাবি করেছেন ভারতের এই জ্যোতিষী।

ভারতের মাটিতে প্রথমবারের মতো আয়োজিত এই টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই শোনা যাচ্ছে নানা ভবিষ্যদ্বাণী। এর আগেও এক জ্যোতিষী দাবি করেছিলেন যে, ভারত এশিয়া কাপ জিতলে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না। এই দাবি সত্যি হলে ঘরের মাটিতে আয়োজিত বিশ্বকাপ শেষে হতাশই হতে হবে ধোনিদের। কারণ ফাইনালে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ শিরোপা এরই মধ্যে জিতে নিয়েছে ভারত।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান