,

‘বেশির ভাগ মানুষই অস্বাভাবিক যৌন আকাঙ্ক্ষা অনুভব করেন’

gনিউজ ডেস্ক : নতুন এক গবেষণায় বলা হয়েছে, বেশ কিছু যৌন আচরণকে অস্বাভাবিক বা বিদঘুটে বলে গণ্য করি আমরা। অথচ সাধারণ মানুষের মাঝে এ ধরনের আচরণ অতি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য দেখা গেছে। সূত্র : ইনডিপেনডেন্ট

ডায়াগনস্টিক ম্যানুয়াল অব মেন্টাল ডিসঅর্ডারস ফিফথ অ্যাডিসনে বলা হয়, যৌন আকাঙ্ক্ষাকে দুটো ভাগে ভাগ করা যায়। স্বাভাবিক (নর্মোফিলিক) এবং অস্বাভাবিক (প্যারাফিলিক)।

কানাডার কুইবেকের ১ হাজার ৪০ জন মানুষের তথ্য নেওয়া হয়। এদের জনসাধারণের প্রতিনিধি বলে ধরে নেওয়া হয়। এদের সঙ্গতিপূর্ণ ও অসঙ্গিপূর্ণ যৌন আচরণ সম্পর্কে তথ্য নেওয়া হয়। গবেষণাপত্রটি ‘দ্য জার্নাল অব সেক্স রিসার্চ’-এ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, মানুষের মাঝে ৮ ধরনের অস্বাভাবিক ও খাপছাড়া যৌন আচরণ দেখা গেছে। তবে এদের মধ্যে ৪টি অনেকের কাছে খুব বিরল প্রকৃতির বলে মনে হয় না।

এক গবেষক প্রফেসর ক্রিস্টিয়ান জয়াল জানান, ৪৫.৬ শতাংশ মানুষ এ ধরনের অসঙ্গিপূর্ণ যৌন আচরণের প্রতি আকৃষ্ট। আবার ৩৩ শতাংশ অন্তত একবার অস্বাভাবিক যৌন অভিজ্ঞতা লাভ করেছেন।

সাধারণ মানুষ মনে করেন, অস্বাভাবিক যৌন আকাঙ্ক্ষা খুব অল্প মানুষের মাঝে থাকে। কিন্তু বিষয়টি তা নয়। অস্বাভাবিক আচরণ বহু মানুষের মাঝে দেখা যায়।

গবেষণায় বলা হয়, ৩৫ শতাংশ যৌনকর্মকে ভিডিওতে ধারণ করতে ইচ্ছুক। ২৬ শতাংশ বিভিন্ন জিনিস বা অঙ্গ যৌনকর্মে ব্যবহার করার ইচ্ছা

প্রকাশ করেন। ২৬ শতাংশ যৌনাঙ্গে মারাত্মকভাবে হাতের ব্যবহার উপভোগ করেন। এ ছাড়া ১৯ শতাংশ সঙ্গী-সঙ্গিনীকে ব্যথা দেওয়ার মাধ্যমে যৌনতৃপ্তি লাভ করেন। এ সবই অস্বাভাবিক যৌন আচরণের লক্ষণ। দ্বিতীয় এবং চতুর্থ অবস্থার প্রতি আকর্ষণের ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে তেমন পার্থক্য দেখা যায় না। বরং বৈচিত্র্যের মধ্য দিয়ে নারীরা আরো বেশি তৃপ্তি লাভ করেন।

প্রফেসর জয়াল জানান, তবে নারীদের চেয়ে পুরুষরা অস্বাভাবিক যৌন কর্মকাণ্ডের প্রতি বেশি আকৃষ্ট। আবার তার অর্থ এই নয় যে, নারীদের যৌন চাহিদায় কোনো বৈচিত্র্য নেই।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা