,

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন তামিম

4স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে বাছাই পর্বের সব ম্যাচই জিততে হতো। নচেৎ এই আসর থেকে বাদ পড়তেন সাকিব-মাশরাফিরা।

শেষ পর্যন্ত বাছাই পর্বের সব বাধা টপকিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। সুপার টেনে স্বাগতিক ভারতের সঙ্গেও খেলবে টাইগাররা। এমনকি এই পর্বে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ দলেরও ম্যাচ রয়েছে। আর পাকিস্তানের সঙ্গে ওই ম্যাচটার দিকে বেশি দৃষ্টি তামিম ইকবালের।

গত জানুয়ারিতে পাকিস্তান সুপার লিগে (পিএএল) ব্যাট হাতে আলো ছাড়ান তামিম। তাই বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে সুপার টেনের ম্যাচে ভালো করার ব্যাপারে আরো আত্মবিশ্বাসী করে তুলেছে বাংলাদেশের এই বাঁহাতি ওপেনারকে।

ওমানের বিপক্ষে রোববার ১০৩ রান করে তামিম হয়েছেন ম্যাচসেরা। খেলা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তামিম ইকবাল। তিনি বলেন, ‘বাছাই পর্বে বাঁধা আমরা অতিক্রম করেছি। এখন আমাদের সামনে রয়েছে মূল পর্ব। আর সেই পর্ব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে আমি আত্মবিশ্বাসী। বাছাই পর্বে যেভাবে খেলেছি মূল পর্বেও সেভাবে পারফর্ম করতে পারবো।’

পাকিস্তান সুপার লিগে ভালো খেলায় তামিমের আত্মবিশ্বাসটা রয়েছে অনেক উঁচুতে। এ বিষয়ে তামিম বলেন, ‘যখন আপনি ভালো পারফর্ম করবেন তখন আপনার পারফর্মেন্স এমনতিতেই অনেক উঁচুতে থাকে। সেই সঙ্গে থাকে বাড়তি আত্মবিশ্বাস। তাই সুপার টেনে পাকিস্তানের সঙ্গে ম্যাচটাতে আমাদের সেরাটা দিতে চাই।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে