,

প্রেমিকা নিয়ে কক্সবাজারে ‘কিলার’ ইমন

2222বিনোদন প্রতিবেদক : কিলার’, ইমন। মানুষ খুন করাই যার পেশা। তবে থাকবে না কোন প্রমাণ। মা বাবার ভালোবাসা থেকে দূরে গিয়ে সন্ত্রাসী দলের নেতা হয়ে ওঠে। হঠাৎ করেই তার জীবনে হাজির হয় একজন প্রেয়সী। সেই প্রেমিকাকে নিয়ে কক্সবাজারে রোমান্স করে এলেন চিত্রনায়ক ইমন।
এমনই এক অ্যাকশনধর্মী রোমান্টিক ঘরানার সিনেমা ‘দ্য কিলার’ নির্মাণ করছেন পরিচালক সুজন বড়ুয়া। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ইমনকে। তার বিপরীতে অভিনয় করছেন নবাগত মৌ খান। ম.ম.র. রুবেলের চিত্রনাট্যে নির্মিতব্য সিনেমাটি নির্মিত হচ্ছে ‘পিকজেল মেজ প্রডাকশন’ এর ব্যানারে। প্রোডাকশন হাউজটির প্রথম সিনেমা হতে যাচ্ছে ‘দ্য কিলার’।
প্রেমিকা নিয়ে কক্সবাজারে ‘কিলার’ ইমনপরিচালক সুজন বড়ুয়া জানান, ৯ মার্চ থেকে শুরু হয় ‘দ্য কিলার’-এর প্রথম লটের শুটিং। সিনেমাটি সম্পূর্ণ অ্যাকশনধর্মী, যা দর্শকদের কাছে ভালো লাগবে। খুব শিগগিরই ঢাকাতে শুরু হবে দ্বিতীয় লটের চিত্রধারণের কাজ। আশা করছি আগামী মাসের মধ্যেই চিত্রধারণের কাজ শেষ করতে পারবো।
সিনেমার কাহিনী সম্পর্কে তিনি বলেন, ইমন দুর্ধর্ষ কিলার। আর মৌ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন ইন্সপেক্টর। ইমনের সঙ্গে বিয়ে হওয়ার পরও মৌ ধরতে পারে না যে তাকেই সে খুঁজছে। এক পর্যায়ে নায়িকা সেই কিলারের সন্ধান শুরু করে। অনেক পরিশ্রমের পর তিনি দুর্ধর্ষ কিলারের সন্ধান পান। যে কিনা তার স্বামী। এক সময়ে মৌয়ের চালানো গুলিতে বিদ্ধ হয় সেই কিলার। তখন তার চেহারার দিকে তাকিয়ে সে দেখতে পায় কিলারই তার স্বামী। এভাবেই ছবির কাহিনী এগিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে