,

থাইল্যান্ডে রাসায়নিক পদার্থ নির্গত হয়ে ৮ জনের মৃত্যু

1457973205আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের প্রধান একটি ব্যাংকের সদরদফতরে দুর্ঘটনাবশত অগ্নি নির্বাপক যন্ত্রের রাসায়নিক পদার্থ নির্গত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় আরো ৭ জন আহত হয়েছে। নির্গত রাসায়নিক পদার্থের ধোঁয়ায় দম বন্ধ হয়ে এসব লোকের মৃত্যু ঘঠে। সোমবার কর্মকর্তারা একথা জানান।
দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অন্যতম সিয়াম কমার্শিয়াল ব্যাংকের মাটির নিচের তলায় রোববার রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এসসিবির এক কর্মকর্তা জানান, ঠিকাদাররা ওই ভবনের অগ্নি নির্বাপক যন্ত্রগুলোর মান উন্নয়নে কাজ করার সময় এসবের বিস্ফোরণ ঘটে। এতে অগ্নি নির্বাপক যন্ত্রে থাকা রাসায়নিক পদার্থ নির্গত হওয়ায় অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যাওয়ার ফলে ওখানে থাকা ব্যক্তিদের মৃত্যু ঘটে।
ব্যাংককের ইরাওয়ান হাসপাতাল কেন্দ্র জানায়, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে তিনজন মারা যায়। এ ঘটনায় সাতজন আহত হয় এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা