,

বাছাই ছাড়াই পরবর্তী বিশ্বকাপে বাংলাদেশ!

Bangla 2স্পোর্টস ডেস্ক : বছর ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেট সাফল্যের গ্রাফটি ঈর্ষণীয়। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের পর ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই; ভারত-দক্ষিণ আফ্রিকার মত জায়ান্টদেরকে সিরিজ হারের স্বাদ দেয়া এ যেন অন্য বাংলাদেশ। যার ধারাবাহিকতা অব্যাহত থাকে সদ্য সমাপ্ত এশিয়া কাপেও।

কিন্তু তারপরও চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব জায়গা করে নিতে মাশরাফিদের বাছাইপর্ব খেলতে হলো। যেটা নিয়ে কম সমালোচনা ঝড় ওঠেনি সমগ্র ক্রিকেট বিশ্বে। সোচ্চার ছিলেন দেশি-বিদেশি সাবেক তারকারা। তাদেরই কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে প্রভাবশালী গণমাধ্যমও। অবশেষে বিষয়টি সম্ভবত আইসিসির নজরেও এসেছে। বাংলাদেশের মতো একটি দলকে বাছাইপর্বে খেলানোর মতো সিদ্ধান্তটি পুনর্বিবেচনার বিষয়টি ভেবে দেখছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির নির্বাহী ডেভ রিচার্ডসন দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে জানান, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে টেস্ট খেলুড়ে দেশগুলোকে বাছাইপর্ব খেলা লাগবে কিনা সেটি পুনর্বিবেচনার কথা ভাবছে আইসিসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা