,

এপ্রিলে চালু হচ্ছে ঢাকা-দিল্লি ফ্লাইট

Bimanনিউজ ডেস্ক : আগামী এপ্রিলে চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বহুল প্রত্যাশিত ঢাকা-দিল্লি ফ্লাইট।

সোমবার সচিবালয়ে বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের এক বৈঠকে এ ফ্লাইট চালু সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

এছাড়া হাইকমিশনার ঢাকা-গৌহাটি ফ্লাইট চালুর বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী উদ্যোগের আশ্বাস দেন। একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজের বিনির্মাণ ও বিকাশে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, নিরাপত্তা, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণবলে বৈঠকে অভিমত প্রকাশ করা হয়।

হাইকমিশনার বলেন, ‘লন্ডনগামী শিলং-এর যাত্রীরা সিলেট বিমানবন্দর ব্যবহারের সুযোগ পেলে স্বাচ্ছন্দ্যের সাথে ভ্রমণ করতে পারবেন। এ ছাড়া সিলেট থেকে সরাসরি কক্সবাজার পর্যটন নগরীতে যেতে পারবেন।’

উত্তরাঞ্চলের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় তিস্তার পানি বন্টন চুক্তি জরুরি বলে মন্ত্রী অভিমত ব্যক্ত করলে হাইকমিশনার জানান এ ব্যাপারে ভারত অত্যন্ত সজাগ ও সচেতন বলে জানান।

এদিকে বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা বিদেশি বেসরকারি কোম্পানিকে দেয়া হবে। এই কোম্পানির লোকজন আমাদের বিমানবন্দরে কর্মীদের প্রশিক্ষণ দেবে। তারা অস্থায়ী ভিত্তিতে এটা করবে। ৬ মাসের বেশি সময় তারা থাকবেন না।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা