,

ভারত কী দিয়েছে, আফ্রিদিকে প্রশ্ন মিয়াঁদাদের

afridiস্পোর্টস ডেস্ক : এক মন্তব্য নিয়ে এত কিছু হয়ে যাবে, দুঃস্বপ্নেও বোধ হয় ভাবে​ননি শহীদ আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ। এশিয়া কাপে হেরে যাওয়ার ক্ষত এখনো টাটকাই। এরই মধ্যে আফ্রিদির ওপর চড়াও দেশটির মিডিয়া, সমর্থক আর সাবেকেরা। পাকিস্তানের চেয়ে ভারতে বেশি ভালোবাসা পেয়েছেন—আফ্রিদির এই মন্তব্য হজম হচ্ছে না অনেকের। জাভেদ মিয়াঁদাদ তো প্রশ্ন তুললেন, এমন মন্তব্যে তিনি নিজেই লজ্জাবোধ করছেন।

দেশটির সাবেক ক্রিকেটারদের একটি অংশ এটি নিয়ে এত মাতামাতি, শোরগোল করার বিপক্ষে। এটিকে তাঁরা ভদ্রতা করে বলা নিছক ‘কথার কথা’ হিসেবেই নিয়েছেন। তা ছাড়া এই কথাটিকে ‘ইস্যু’ বানানো দলের জন্য নেতিবাচক প্রভাব বয়ে আনবে বলেও তাঁদের মত।

কিন্তু মিয়াঁদাদদের মতো কেউ কেউ মনে করেন, আফ্রিদির বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, কেন তিনি এমনটা বললেন। বড়ে মিয়াঁ প্রশ্ন তুলেছেন, ভারত কী এমন করেছে যে আফ্রিদি আহ্লাদে গদগদ, ‘ভারত আমাকে কী দিয়েছে? ভারতে থাকার সময়েও সত্যি কথাই বলা উচিত। গত পাঁচ বছরে পাকিস্তানের ক্রিকেটের জন্য ওরা কী এমন করেছে বা দিয়েছে? পাকিস্তানের হয়ে এত দিন খেলা আমার জন্য আমাদের খেলোয়াড়দের কাছ থেকে এমন মন্তব্য শোনা বিস্ময়কর ও অপমানের।’

বেশ কিছুদিন ধরেই আফ্রিদির ওপর চটে থাকা মিয়াঁদাদ বলেছেন, ‘এত বকবক করার কী আছে। ওরা ভারতে খেলতে গেছে, সেটাই করুক।’

শুধু আফ্রিদি নয়, ‘ভারতের জামাই’ শোয়েব মালিকের ওপরও চটেছেন এঁরা। সাবেক ক্রিকেটার মহসিন খান যেমন বললেন, ‘এই দুজন সিনিয়র ক্রিকেটার। সতর্ক হয়েই এদের কথা বলা উচিত মিডিয়ার সঙ্গে, বিশেষ করে ওরা যখন ভারতে সফর করছে।’ ক্রিকেটনেক্সট।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা