,

টি-টোয়েন্টিতে ২০১৬ সালে সর্বোচ্চ রানের মালিক সাব্বির

download (46)ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের চমকটা এখন পুরনোই হয়ে গেছে বলা যায়। চলতি বছর শুরু হয়েছে টি-টোয়েন্টির চমক। আর খেলোয়াড়রাও দেখিয়ে চলছেন ব্যক্তিগত কৃতিত্ব। তাঁদের ব্যক্তিগত কৃতিত্ব দেশের জন্য বড় অর্জনও বটে।বাংলাদেশে সদ্যসমাপ্ত এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরের সবচেয়ে বেশি রান সংগ্রাহকের পুরস্কার জিতেছিলেন সাব্বির রহমান। পাঁচ ম্যাচে ১৭৬ রান তোলেন তিনি। আসরের চূড়ান্ত পর্বের সর্বোচ্চ রান ছিল এটি।

এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বেও ফর্ম ধরে রেখেছেন সাব্বির। সর্বশেষ ওমানের বিপক্ষে ম্যাচেও ৪৪ রান করেন। আর এই রানের সুবাদেই টি-টোয়েন্টিতে ২০১৬ সালের সর্বোচ্চ রানের মালিক এখন তিনি।

২০১৬ সালে খেলা ১২টি টি-টোয়েন্টি ম্যাচে সাব্বিরের রান ৩৮৮। দ্বিতীয়তে থাকা মাসাকাদজার রান ৩৬১। তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলি এ বছর টি-টোয়েন্টিতে রান করেছেন ৩৫২। চারে রয়েছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। তাঁর রান ৩৩৭।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা