,

টাকা চুরি নিয়ে অর্থমন্ত্রীর প্রেসব্রিফিং

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ৮০০ কোটি টাকা লোপাটের বিষয়ে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রীএদিন সকাল ১১টায় সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে মন্ত্রী অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘এটা সিরিয়াস ব্যাপার। আই টেক ইট ভেরি সিরিয়াসলি।’এ বিষয়ে বিবৃতি দিবেন কি না জানতে চাইলে মুহিত জানান, তিনি গভর্নর আতিউর রহমানের জন্য অপেক্ষা করছেন।বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ডেফিনেটলি দেয়ার উড বি চেইঞ্জেস।’

1364396896Maal-Muhith

এদিকে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই অর্থমন্ত্রী রিজার্ভ চুরির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।বৈঠকের পর এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী উপস্থিত সংবাদ কর্মিদের বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। গভর্নর ফিরে আসলে এ বিষয়ে কথা বলব ৷ সেটা আজও হতে পারে, কালও হতে পারে।’

 

ঘটনার দু’মাসেও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে অর্থমন্ত্রী, অর্থমন্ত্রণালয় কিংবা ব্যাংকের পরিচালনা পর্ষদকেও অবহিত করেনি। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মুহিত রোববার জানিয়েছিলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ বিষয়ে একটি বিবৃতি দেবেন বলেও জানিয়েছিলেন মুহিত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা