,

ঢাকা ছাড়লেন ইথিওপিয়ার উদ্দেশে এলজিআরডি মন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : ইউনিসেফের উদ্যোগে ‘সবার জন্য স্যানিটেশন ও পানি’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে সোমবার ইথিওপিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ১৫ থেকে ১৬ মার্চ এ বৈঠক অনুষ্ঠিত হবে।

52b0671e85599-khondokor--mosarof

বৈঠকে সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সম্মিলিত উদ্যোগ, দায়িত্ব, কর্তব্য, ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ এবং নতুন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হবে।বিশ্বের ৬০টি দেশের মন্ত্রী পর্যায়ের এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন।

 

স্থানীয় সরকার মন্ত্রী তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের বাকি দুই সদস্য হচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. ওয়ালি উল্লাহ ও মন্ত্রীর একান্ত সচিব মুহম্মদ ইবরাহিম।এলজিআরডি মন্ত্রী আগামী ১৯ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা