,

রাজ্জাককে হত্যার দায়ে শাবানার ফাঁসি

 

 

নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার স্ত্রী শাবানা খাতুনসহ দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত অপর ব্যক্তি হলেন নিহত আব্দুর রাজ্জাকের চাচাতো ভগ্নিপতি আব্দুল আলিম।

a92e2fb223e21f11ca8d73a1465e9b28-

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৯ মার্চ রাতে যশোরের চৌগাছা উপজেলার আজমতপুর গ্রামের আব্দুর রাজ্জাককে শ্বাসরোধ করে হত্যা করেন তার স্ত্রী শাবানা খাতুন ও চাচাতো ভগ্নিপতি আব্দুল আলিম।এ ঘটনায় নিহতের ভাই মিন্টু বাদী হয়ে ১১ মার্চ চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্ত্রী শাবানা ও আব্দুল আলিমকে আসামি করা হয়। আব্দুল আলিমের সঙ্গে সাবানা খাতুনের পরকীয়া সম্পর্ক ছিল।

 

 

হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন শাবানা খাতুন। সাক্ষ্য-প্রমাণে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রমাণ হওয়ায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।মামলার রায়ে সরকারপক্ষের আইনজীবী আবু সেলিম রানা সন্তোষ প্রকাশ করে বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের সর্বোচ্চ দণ্ড দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা