,

কলেজ ছাত্রী গণধর্ষিত পাবনায়

 
নিজস্ব প্রতিবেদক : পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে (২১) অস্ত্রের মুুখে গণধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত। রোববার দিবাগত রাতে জেলার সাঁথিয়া উপজেলার পুন্ডুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।সোমবার সকালে ধর্ষিতার পরিবার থানায় মামলা দায়েরের পর ধর্ষকদের অব্যাহত হুমকি-ধামকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী হিন্দু পরিবারটি। সোমবার দুপুরে ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

290

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে বাড়ি থেকে অস্ত্রের মুখে একদল দুর্বৃত্ত জোরপূর্বক অনার্সের ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা বাড়ির পাশে একটি খালে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। ওই খালের পাশ দিয়ে যাওয়ার সময়ে ধর্ষিতার চিৎকার ও কান্নার আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয়রা। লোকজনের উপস্থিতি টের পেয়ে ধর্ষকরা সটকে পড়ে। খবর পেয়ে ধর্ষিতার আত্মীয়স্বজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেয়েটিকে বাড়ি নিয়ে যায়।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে কয়েকজনের নামসহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেছে। তবে এখনও কোনো আসামি ধরা পড়েনি। পুলিশ ধর্ষকদলকে ধরতে অভিযানে রয়েছে।ওসি নাসির উদ্দিন বলেন, আসামি যত প্রভাবশালীই হোক তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। ওসি আরও জানান, ইতিমধ্যে ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা