,

নবীনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

download (66)ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে সিনথিয়া আক্তার-(৩) এবং মিতু আক্তার-(৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিনথিয়া নাছিরাবাদ গ্রামের আবদুল মান্নান এর মেয়ে ও মিতু একই গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে সিনথিয়া ও মিতু বাড়ির পাশে খেলা করছিল। একজন বাড়ির সবার অজান্তে তারা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাদের পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদেরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহম্মেদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা