,

ফলোআপ : সরাইল হাসপাতালের ৬ চিকিৎসককে শোকজ

Followup-Logo2সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : কর্মক্ষেত্রে অনুপস্থিতির কারনে সরাইল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ চিকিৎসককে শোকজ করেছে কর্তৃপক্ষ। গত রোববার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাক্ষরিত শোকজের পত্র ওই চিকিৎসকদের হাতে পৌঁছে দেয়া হয়। সরাইল হাসপাতাল সূত্রে জানা যায়, শাররীক অসুস্থ্যতার জন্য গত শনিবার হাসপাতালে আসতে পারেননি ইউএইচও। সুযোগে ১৮ চিকিৎসকের মধ্যে অনেকেই কর্মক্ষেত্রে আসেননি। আবার কয়েকজন এসেছেন ১১টার পর। টিকিট কেটে রোগীরা দেড়/দুই ঘন্টা ঘুরেছেন। কিন্তু চিকিৎসকের সাক্ষাত পাননি। দুইজন রোগীকে চিকিৎসা সেবা চেয়ে চিকিৎসকের ধমকও শুনতে হয়েছে। এ বিষয়ে গত রোববার আমাদের ব্রাহ্মণবাড়িয়া .কম ‘ সরাইল হাসপাতালে ৩ ঘন্টা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসে উর্দ্ধতন কর্তৃপক্ষের। কর্মক্ষেত্রে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার কারনে রোববার সন্ধ্যায় ৬ চিকিৎসককে কারন দর্শানো নোটিশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও)। নোটিশ প্রাপ্ত ৬ চিকিৎসক হলেন- ডা. মোঃ নাসির উদ্দিন, ডা. মোঃ মুহিববুর রহমান, মেডিকেল অফিসার ডা. ফাহমিদা আলফাজ, ডা. সৈয়দ আমেনা খায়ের লুপা, ডেন্টাল সার্জন ডা. নাফিসা আলম ও ডা. কাজী শাহরিয়ার বিন আজহার। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিনা আকতার ৬ চিকিৎসককে কারন দর্শানো নোটিশ প্রদানের কথা স্বীকার করে বলেন, তাদেরকে আগামী ৩ কার্য দিবসের মধ্যে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা