,

পালমাসকে হারিয়ে ব্যবধান কমালো রিয়াল

2016_03_14_10_17_35_aIH3CFAGtpetP5YXYlvSNrFT4KfLk4_originalস্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দুর্দান্ত ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতিপক্ষের মাঠে কেন যেন খেই হারিয়ে ফেলেন তিনি। হতাশা হয়তো জেকে ধরে তাকে। এর নিয়মিত দৃশ্যায়ন চলছে!

রোববার রাতেও পালমাসের মাঠ এস্তাদিও ডে গ্রান ক্যানারিয়ায় হতাশার রাত কাটালেন পর্তুগিজ যুবরাজ। ঝলক দেখাতে পারলেন না। ছিলেন গোলবঞ্চিত। তার পরও রিয়ালের জয় পেতে অসুবিধা হয়। যদিও সে জয়টি বহু কষ্টের! এদিন পালমাসকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে জিদেদিন জিদানের দল।

প্রতিপক্ষের মাঠে শুরুটা দারুণ ছিল রিয়ালের। ম্যাচের ২৪ মিনিটে লস ব্লাঙ্কসদের এগিয়ে দেন সাচ্চা ডিফেন্ডার থেকে স্ট্রাইকার বনে যাওয়া সার্জিও রামোস। প্রথমার্ধ তাই ১-০ ব্যবধানে শেষ করে রিয়াল।

দ্বিতীয়ার্ধে এসে তুলনামূলক দুর্বল দল পালমাসের তারকা উইলিয়ান জোসে কম্পন ধরান জিদানের হৃদয়ে। ৮৭ মিনিটে রিয়ালের জাল কাঁপান জোসে। দুই মিনিটের ব্যবধানে রিয়ালের পক্ষে জয়সূচক গোলটি করেন ক্যাসেমিরো। এতে হাফ ছেড়ে বাঁচেন রিয়ালের কোচ জিদান।

এই জয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো রিয়াল। বর্তমানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের পয়েন্টের পার্থক্যটা ১২। প্রথম স্থান অধিকারী বার্সার সংগ্রহ ২৯ ম্যাচে ৭৫ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান তৃতীয়। অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। তাদের পুঁজি ২৯ ম্যাচে ৬৭।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা