,

ধর্ষকের বয়স ৫ বছর!

jakia..uk_105545আন্তর্জাতিক ডেস্ক : এবার আর শিশু ধর্ষিত নয়, বরং ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিশুর বিরুদ্ধে। ব্রিটেনে পাঁচ বছর বয়সী এক শিশুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। রবিবার ব্রিটেনের এই খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বব্যাপী।

ব্রিটেন পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, গত এক বছরে সে দেশে ৭০টির বেশি ধর্ষণ ও শ্লীলতাহানির মামলায় দোষীদের বয়স ১০ বছরের নিচে। বছর পাঁচের ওই শিশু যৌন অত্যাচার চালিয়েছে এক কিশোরীর উপর। ধর্ষণের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হলেও, কোনও রকম আইনি পদক্ষেপ নিতে পারছে না পুলিশ। কারণ, ব্রিটেনে ১০ বছরের কম বয়সীদের আইনি শাস্তি দেওয়ার নিয়ম নেই।

ধর্ষণের মতো অপরাধের প্রবণতা তৈরি হচ্ছে শিশুমনে। অভিযুক্তদের বয়স এমনই, যে সেই বয়সে যৌনচেতনাও গড়ে ওঠতে পারে না। ব্রিটেনের ন্যাশনাল সোসাইটি ফর প্রিভেনশন অব ক্রুয়েলটি টু চিলড্রেন (NPCC)-র পরিসংখ্যান বলছে, গত দুবছরে পাঁচ হাজার অপরাধের অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে সবই ধর্ষণ, খুন, যৌন অত্যাচার। যে সব শিশুরা ধর্ষণ করছে, তারা নিজেরাও কোনও না কোনও সময় যৌন অত্যাচারের শিকার হয়েছে। এর আরেকটি কারণ স্মার্টফোন। কারণ, স্মার্টফোনে অনায়াসেই তারা পর্নগ্রাফি দেখতে পাচ্ছে। মা-বাবা জানতেও পারছেন না। শিশুমনে তার বিরূপ প্রভাব পড়ছে অচিরেই। ব্রিটেনে বেশির ভাগ স্কুলের শিশুদের মধ্যেই যৌন ইচ্ছে দ্রুত বাড়ছে। সেক্ষেত্রে বয়স কোন বিষয়ই নয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা