,

তুরস্কে আবারো বোমা বিস্ফোরণ, নিহত ৩৪

TURKEY-BLASTআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারায় আবারো গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১২৫ জন। তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ও আহতদের এই সংখ্যা নিশ্চিত করেছে।

তুরস্কের কিজিয়ালী ডিসট্রিক্ট এর গুভেন পার্কে আকস্মিক এই গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনার পাশাপাশি এতে ভস্মীভূত হয়েছে প্রায় বেশকিছু গাড়ি; এর মধ্যে বাস-ও রয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ও পরিবহন কেন্দ্র এই হামলাস্থলের নিকটেই রয়েছে বলে জানা গেছে।

এই হামলার পর তুরস্কের রাষ্ট্রপতি রিচেপ তাইয়েপ এরদোগান বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে তিনি অবিশ্রান্তভাবে লড়াই করে যাচ্ছেন।

এরদোগান মনে করছেন যে, জঙ্গিরা সাধারণ বেসামরিক নাগরিকদেরকে টার্গেট করে হত্যা করছে কারণ জঙ্গিরা তুরস্কের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুদ্ধে পেরে উঠছে না।

তুরস্কের স্বাস্থ্য মন্ত্রী মেহমেত মুয়োজ্জেনোংলু সন্দেহ করে বলেছেন, নিহতদের মধ্যে অন্তত দুইজন দুষ্কৃতিকারী দলের সদস্য।

এই বোমা বিস্ফোরণের শব্দ আঙ্কারা শহরের প্রায় সবখান থেকেই শুনতে পাওয়া গেছে বলেও তিনি ধারণা করছেন।
এই ঘটনার সঙ্গে জড়িত ও দায়ী ব্যক্তিদের নামের তালিকা তদন্ত শেষে সোমবারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এফকান এলা।

অবশ্য এই ঘটনার জন্য কুর্দিশ জঙ্গিদেরকে দায়ী করেছে সরকার।

কেননা গতমাসে আঙ্কারায় যে বোমা বিস্ফোরণ হয়েছিল তার সাথে এই হামলার ধরণ বা ঘটনার প্যাটার্নে অনেক মিল রয়েছে বলে মনে করছেন তারা।

সাম্প্রতিক সময়ের মধ্যে রাজধানী আঙ্কারায় তৃতীয়বারের মতন এমন হামলার ঘটনা ঘটলো। বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর