,

৬ বাংলাদেশি যৌনকর্মী গ্রফতার মালয়েশিয়ায়

 

 

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় ১০ যৌনকর্মীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতাকৃত যৌনকর্মীদের মধ্যে ৬ জন বাংলাদেশি ও ৪ জন নেপালি নারী রয়েছেন। শনিবার মধ্যরাতে দেশটির জালান সুলতান আহমদ শাহ এলাকায় এ অভিযান চালানো হয়। দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইনের এক খবরে এ তথ্য জানা গেছে।
জর্জ টাউনের সহকারী কমিশনার মিওর ফরিদালাত্রাশ ওয়াহিদ জানান, গ্রেফতারকৃত নারীদের বয়স ২৩ থেকে ৩০ বছরের মধ্যে। একই অভিযানে এই চক্রের ম্যানেজার ৩৮ বছর বয়সী আরেক বাংলাদেশিকেও গ্রেফতার করা হয়েছে।

5b3f9e65f04dd16bbd3e30b9872e0be8-56e596643509d
কমিশনার আরও জানান, গ্রেফতারকৃত বাংলাদেশি ম্যানেজারের স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে। তদন্তে সহযোগিতার জন্য আরও সাত বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতদের অধিকাংশেরই মালয়েশিয়ায় বসবাসের বৈধ কাগজপত্র নেই।
কমিশনার জানান, এটা দ্বিতীয় অভিযান। এর আগেও আরেকটি অভিযান করা হয়েছে। প্রতিষ্ঠানটির লাইসেন্স স্থানীয় এক ব্যক্তির। পুলিশ স্থানীয় পেনাং আইল্যান্ড সিটি কাউন্সিলকে এ লাইসেন্স বাতিল করার বিষয়ে অবহিত করেছে।
পুলিশ জানায়, মালিকের বিরুদ্ধে অভিবাসন আইনে বৈধ কাগজপত্র ছাড়া শ্রমিককে দিয়ে কাজ করানোর অভিযোগ তদন্ত করা হচ্ছে। এছাড়াও বিদেশিদের বিরুদ্ধে অভিবাসন আইন না মানার অভিযোগে তদন্ত হচ্ছে।

 

এদিকে, শুক্রবার পৃথক এক অভিযানে ১৯ বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ইন্দোনেশিয়ার ৫ নারী রয়েছেন। গ্রেফতারকৃতদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। ইন্দোনেশীয় ছাড়াও বাংলাদেশ, নেপাল পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা