,

মহেশখালী হবে ‘পাওয়ার হাব’: আবুল মাল আবদুল মুহিত

 

 

নিজস্ব প্রতিবেদক : এক হাজার থেকে ১৩শ’ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য মালয়েশিয়ার সঙ্গে চুক্তি করার প্রক্রিয়া চলছে। আরেকটি কেন্দ্রের জন্য চীনের সঙ্গে আলোচনা চলছে। উভয় দেশই তাদের প্রকল্পের জন্য জমি চেয়েছে কক্সবাজারের মহেশখালী এলাকায়। তাই মহেশখালী এলাকাকে ‘পাওয়ার হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার।
রোববার দুপুরে ‘বিদ্যুৎ কেন্দ্র’ বিষয়ক একটি মন্ত্রিসভা কমিটির বৈঠকে অংশগ্রহণ ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘সেখানে আরও দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। দুটি কেন্দ্রই মহেশখালীতে হবে। মহেশখালী উইল বি পাওয়ার হাব।’

Abul-mal o6 1220140612193001
অর্থমন্ত্রী বলেন, ‘যে টার্মে মালয়েশিয়ার কাছ থেকে প্রস্তাব পাওয়া গেছে, সে রকম টার্মে তাদের সঙ্গে নেগোশিয়েট করার জন্য সংশ্লিষ্টদের বলেছি। মালয়েশিয়া অধিকাংশ শেয়ার রাখতে চাইলেও সরকার আধা-আধি শেয়ার চূড়ান্ত করেছে।’
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সৌজন্য সাক্ষাৎ বিষয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, পায়রাতে বন্দর হওয়ার আগেই সেখানে একটি বিদ্যুৎ কেন্দ্র হতে পারে। আগমী এক মাসের মধ্যে এ সম্পর্কিত ভালো খবর পাওয়া যাবে বলেও ইঙ্গিত করেন তিনি।

 

ভারত পায়রা বন্দর প্রকল্পেও অংশ নেবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘চীন এ বিষয়ে কথা বলছে। তবে আমি বলেছি, ভারতও আগ্রহী। চীন অফিশিয়ালি অফার জমা দিয়েছে।’অর্থমন্ত্রী বলেন, ‘ত্রিপুরা থেকে আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির আগ্রহের কথা হাই কমিশনারকে জানিয়েছি। পালাটানা থেকে ১০০ মেগাওয়াট পাচ্ছি, আরও ১০০ মেগাওয়াট পাওয়া যায় কিনা সে বিষয়ে আলাপ আলোচনা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে