,

বাংলাদেশের পরাজয় কামনা অশ্বিনের!

Aswhin_bg_231924689-400x220ডেস্ক রিপোর্ট : ‘বাংলাদেশ ও ওমানের ম্যাচটি দেখতে মুখিয়ে আছি। যদি বাংলাদেশ জেতে তবে পুরো দেশ খুশি হবে, কিন্তু যদি ওমান জেতে তবে খুশি হবে ক্রিকেট’।
রোববার (১৩ মার্চ) ধর্মশালায় বাংলাদেশ ও ওমানের মধ্যকার ম্যাচ শুরুর আগে পরোক্ষভাবে ‍টাইগারদের পরাজয় কামনা করে এ টুইট করেছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
‍এমন টুইটের পর অশ্বিনকে ঝাঁজালো জবাব দিচ্ছেন টাইগার ক্রিকেটপ্রেমীরা। সেজন্য তার পাল্টা জবাবও দিতে হচ্ছে অশ্বিনকে।
আজাদ নামে একজন অশ্বিনের টুইটে বলেন, ‘ওমানের জন্য তোমার প্রার্থনা বুঝি। তোমরা টাইগারদের মুখোমুখি হতে চাইছো না।’
জবাবে অশ্বিন বলেন, ‘আমি ভেবেছিলাম তোমার এই মন্তব্য মুছে দেবো। পরে ভাবলাম এজন্য সময় ব্যয় করে লাভ নেই।’
সাফফাত বকুল নামে একজন বলেন, ‘বাংলাদেশ যদি মূল পর্বে যায় তবে এটা ভালো টুর্নামেন্ট হবে। তাছাড়‍া, ওমান ইতোমধ্যেই ক্রিকেটের মানচিত্রে জায়গা করে নিয়েছে।’
এর জবাবে অশ্বিন বলেন, ‘বাংলাদেশকে হারানো কঠিন। তবে ওমান মূল পর্বে গেলে খেলাটা আরও ভালো হবে।’
‘মেসি ৫ ব্যালন ডি‘অর’ নামে একটি আইডি থেকে টুইট করা হয়, ‘তুমি কি বাংলাদেশকে ভয় পাচ্ছে অশ্বিন?’
রাত পৌনে ১১টা পর্যন্ত এর কোনো জবাব দেননি ভারতীয় স্পিনার।
অবশ্য ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করে তামিম ইকবাল সেঞ্চুরি করলেন তাকে ‘সাধুবাদ’ জানিয়ে আরেকটি টুইট করেন অশ্বিন।

Ashwin_164021031-400x237

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে