,

সেই তামিমই আজ ‘নায়ক’

tamimস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সমালোচনা কাকে নিয়ে হয়েছে? ক্রিকেটের যিনি সামান্য খবর রাখেন তিনিও একবাক্যে স্বীকার করবেন নামটি তামিম ইকবাল খান। কত রকমের ট্রল করা হয়েছে তাকে নিয়ে। কি হয়নি তাকে নিয়ে? অথচ আজ সেই তামিমই বাংলাদেশের নায়ক। সেই তামিমই বাংলাদেশ ক্রিকেট ভক্তদের সবচেয়ে প্রিয় নাম। প্রথম বাংলাদেশি হিসেবে রোববার ধর্মশালায় টি-টোয়েন্টি ক্রিকেটে অপরাজিত সেঞ্চুরি হাঁকালেন ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা তামিম।

‘উইকেটে গিয়েছেন তামিম। ম্যাগি নুডুলস রান্না করতে দাও। রান্না শেষ তামিম সাজঘরে।’ অথবা ‘আমি কি করে শূন্য মারি, জানো?’ বছর দুই পেছনে যদি ক্রিকেট ভক্তদের ফেসবুক প্রোফাইলে যাওয়া হয়, তাহলে অনেকের প্রোফাইলেই খুঁজে পাবেন ডানো দুধ বা ম্যাগি নুডুলসের বিজ্ঞাপনের অনুসারে এ ধরনের প্যারোডিগুলো। অথবা পাবেন ‘তামিম খেলা পারে না, চাচার জোরে খেলে।’

তামিম বুঝিয়ে দিয়েছেন সে চাচার জোরে দলে আসেননি কখনও, চাচার জোরেও খেলেন না। তার মাঝে প্রতিভা ছিল বলেই নির্বাচকরা আস্থা রেখেছেন। বুঝিয়ে দিয়েছেন খারাপ সময় আসতেই পারে। তখন কটাক্ষ নয়, প্রয়োজন সমর্থন। ভক্তদের কাছ থেকে সে সমর্থন না পেলেও পেয়েছিলেন নির্বাচক, কোচ আর অধিনায়কের কাছ থেকে। আর তার প্রতিদান দু’হাত ভরে দিচ্ছেন তামিম। সে ধারায় এদিন বাংলাদেশের ‘মাস্ট উইন’ ম্যাচে জ্বলে উঠলেন এমন ভাবে, যার আগুনে ঝলসে দিয়েছেন প্রথমবারের মত বিশ্বকাপে খেলতে আসা মধ্যপাচ্যের দল ওমানকে। আর তাতেই মূল পর্বের স্বপ্ন দেখতে শুরু করে লাখো বাংলাদেশি।

তবে সেঞ্চুরির দেখা আরও আগেই পেতে পারতেন তিনি। কদিন আগেই এই ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৩ রানে অপরাজিত ছিলেন। যোগ্য সঙ্গী না পাওয়ায় সেদিন সেঞ্চুরি করতে পারেননি। একাই দায়িত্ব নিয়ে বাংলাদেশের ইনিংস মেরামত করেছেন। হতে পারতো ২০১২ সালে ঘরের মাঠ মিরপুরেই। সেবার মিরপুরে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত শুরুর পর শেষ দিকে দ্রুত রান তুলতে না পারায় বঞ্চিত হন সেঞ্চুরি থেকে। ৮৮ রানে অপরাজিত থাকেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা