,

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক এক অস্ত্র ব্যবসায়ী

 

 

নিজস্ব প্রতিবেদক : ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগজিন ও ১৪০ রাউন্ডি তাজা গুলিসহ মো. আলাউদ্দিন (৫০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।আটককৃত আলাউদ্দিন শিবগঞ্জ উপজেলার চামাটোলা গ্রামের মৃত সলিমুদ্দিন মন্ডলের ছেলে।

Arrest1457854206

র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেলমাহবুব আলম জানান, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর আহসানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত শিবগঞ্জের রানীহাটি বাজার এলাকায় ওৎ পেতে বসে থাকে। একপর্যায়ে সকাল সোয়া ৮টার দিকে অস্ত্র ব্যবসায়ী আলাউদ্দিন সাইকেলযোগে একটি ব্যাগ নিয়ে রানীহাটি বাজার এলাকায় আসলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে কার্বন পেপারে মোড়ানো ৮টি পিস্তল, ১৪০ রাউন্ড তাজা গুলি ও ১৬টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

 

আটককৃত আলাউদ্দিন দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্রের ব্যবসার সঙ্গে জড়িত এবং অস্ত্রগুলো আসন্ন ইউপি নির্বাচনে সহিংসতার কাজে ব্যবহারের জন্য অর্ডারের ভিত্তিতে ভারত থেকে আনা হয়েছিল বলে তিনি র‌্যাবের কাছে স্বীকার করেন।উল্লেখ্য, গত বছর র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬০টি পিস্তল উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা