,

শিক্ষকের নিষ্ঠুরতা, পিটিয়ে ছাত্র আহত!

 

 
নিজস্ব প্রতিবেদক : পাবনার চাটমোহর উপজেলার ছোট গুয়াখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শাকিল হোসেনকে (১০) বেধড়ক পিটিয়ে আহত করেছেন স্কুলের প্রধান শিক্ষক ইশরাত জাহান লাকী ও দপ্তরি নুরুজ্জামান। আহত স্কুলছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

Pabna1457866101

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত শাকিল মথুরাপুর ইউনিয়নের ছোট গুয়াখড়া গ্রামের মৃত নওশের আলীর ছেলে। তার মায়ের নাম সাজেদা খাতুন।

আহত স্কুলছাত্র শাকিল জানায়, শনিবার দুপুরে স্কুলপ্রাঙ্গণে তার সহপাঠী সাদিয়া খাতুনের সঙ্গে বাঁশের লাঠি আর একটি ছোট বল দিয়ে ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে বাঁশের লাঠি ভেঙে সাদিয়ার মাথায় আঘাত লাগে। শাকিল সাদিয়াকে নিয়ে টিউবওয়েলে নিয়ে মাথায় পানি দিচ্ছিল। এ সময় স্কুলের দপ্তরি নুরুজ্জামান ভাঙা বাঁশের লাঠিটি নিয়ে টিউবওয়েলের কাছে শাকিলকে বেধড়ক মারধর শুরু করে।

 

বিষয়টি জানতে পেরে স্কুলের প্রধান শিক্ষক ইশরাত জাহান লাকী এসে দপ্তাীর কাছ থেকে বাঁশের লাঠিটি নিয়ে তিনিও শাকিলকে দ্বিতীয় দফায় মারধর করেন। এমনকি তার কক্ষে নিয়েও মারধর করেন। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে শাকিল। খবর পেয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল মতিন ও স্থানীয় ইউপি সদস্য সোলেমান আলী আহত শাকিলকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

 

হাসপাতালের আবাসিক চিকিৎসক সবিজুর রহমান জানান, আহত স্কুলছাত্রকে আমরা চিকিৎসা দিচ্ছি। আশা করি ২-৪ দিনের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।শাকিলের মা সাজেদা খাতুন জানান, আমার ছেলে এমন কী অপরাধ করল যে তাকে এমনভাবে পশুর মতো মারধর করলো তারা। আমি আমার ছেলেকে মারধরের ঘটনায় জড়িত প্রধান শিক্ষক ও দপ্তরির দৃষ্টান্তমূলক বিচার চাই। রোববার ইউএনও এবং শিক্ষা অফিসারকে লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।

 

এ বিষয়ে প্রধান শিক্ষক ইশরাত জাহান লাকী বলেন, চতুর্থ শ্রেণির ছাত্র শাকিলের ক্লাস শুরু দুপুর ১২টায়। সে তার অন্য সহপাঠীদের নিয়ে প্রতিদিন ক্লাস শুরু আগে সকাল ৮টা থেকে স্কুলমাঠে খেলাধুলা ও বিভিন্ন দুষ্টুমি করে। শনিবার সকালে তার ব্যাটের আঘাতে সাদিয়া আহত হয়। এজন্য আমি শাসন করতে শাকিলকে বেত দিয়ে একটি আঘাত করেছি। এর বেশি কিছু করিনি। তাতে সে হাসপাতালে ভর্তি হওয়ার মতো অসুস্থ হয়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা