,

৩০ হাতবোমা উদ্ধার বরগুনায়

 

 
নিজস্ব প্রতিবেদক : বরগুনার বেতাগী উপজেলার কালিকাবাড়ী লঞ্চঘাটে এমভি ইমা নামের লঞ্চে তল্লাশি চালিয়ে ৩০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

 

Barguna1457872548
রোববার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ী লঞ্চঘাটে বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা এমভি ইমা লঞ্চে কিছু অবৈধ জিনিস রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিকাবাড়ী লঞ্চঘাটে তল্লাশি চালানো হয়। এমন সময় লঞ্চে একটি ব্যাগে টেপ পেঁচানো কৌটায় ৩০টি হাতবোমা পাওয়া যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।সরিষামুড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ইউসুফ শরীফ জানান, নির্বাচনের মুহূর্তে ভোটাদের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই এসব বোমা আনা হতে পারে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চে তল্লাশি চালিয়ে হাতবোমার মতো ৩০টি টেপ পেঁচানো কৌটা পাওয়া গেছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে যে হাতবোমা কিনা। তবে এগুলো নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী কর্মকা- ঘটানোর লক্ষ্যে এলাকায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে বেতাগী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা