,

ব্রাহ্মণবাড়িয়া নারীর উপর পাশবিকতার প্রতিবাদ

B Baria map mainব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ায় এক গৃহবধূর উপর ঘটে যাওয়ার পাশবিকতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মহিলা পরিষদের উদ্যোগে রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়। মহিলা পরিষদের সভাপতি আম্বিয়া বেগমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাজিদুল ইসলাম, সাথী চৌধুরি, আসমা খানম, শামীমা আক্তার প্রমুখ।
সমাবেশে বক্তারা জানান, ৮ মার্চ রাতে সদর উপজেলার থলিয়ারা গ্রামের একটি বাড়িতে ঢুকে ডাকাতদল এক গৃহবধূ ধর্ষণ করে। চিনে ফেলায় ওই গৃহবধূর উপর চালানো হয় পাশবিক (ছুরি দিয়ে স্পর্শকাতরস্থানে আঘাত) নির্যাতন। কিন্তু পুলিশ এ বিষয়ে একটি দায়সারা অভিযোগ নিয়েছে। এছাড়া পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারে নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা