,

নবীনগরে আ.লীগ প্রার্থীকে হত্যার হুমকি

zahir-rayhan20160313080353-450x234ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ মনোনীত এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার জন্য হত্যার হুমকি দিয়েছেন দুর্বৃত্তরা। রোববার সকালে জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জহির রায়হানকে এ হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জহির। তিনি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গাজী টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত রয়েছেন।
জহির জানান, সকাল সোয়া ১০টার দিকে জেলা শহরের ফুলবাড়িয়াস্থ তার জিটিভির অফিস কক্ষে এসে অজ্ঞাত ৬ যুবক তার মাথায় পিস্তল ঠেকিয়ে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার দাখিলকৃত মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নিতে বলেন। প্রত্যাহার না করে নিলে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকিও দেন দুর্বৃত্তরা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সদর মডেল থানায় জিডি করেছেন জহির।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে