,

সৌদি আরবে ৬ আইএস সমর্থককে গুলি করে হত্যা

6-accused-murder-saudiআন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদির প্রতি ‘আনুগত্য ঘোষণাকারী’ ছয় ব্যক্তিকে শুক্রবার গুলি করে হত্যা করেছে সৌদি নিরাপত্তা বাহিনী।

এ ঘটনায় নিহত ছয় ব্যক্তি গত মাসে সৌদি এক সেনাকে গুলি করে হত্যা করে এর ভিডিও অনলাইনে পোস্ট করেছিলেন। খবর ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের।

বদর হামিদি আল রাশিদি নামে নিহত ওই সৌদি সেনা ঘাতকদের আত্মীয় ছিলেন।

অনলাইনে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, আইএস নেতা বাগদাদির প্রতি আনুগত্য ঘোষণাকারী ওই ছয়জন এক ব্যক্তিকে গুলি করে হত্যা করছে।

বদর সৌদি আরবের বিশেষ জরুরি বাহিনীর সদস্য হিসেবে কাসিম অঞ্চলে কর্মরত ছিলেন।

আইএসের আদেশে, না তারা নিজেরাই বদরকে খুন করেছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে জানায়, আর্ত্মসমর্পণে অস্বীকার করে ঘাতকরা পুলিশের দিকে গুলি ছুঁড়তে শুরু করে, এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে তারা সবাই নিহত হন।

২০১৪ সালের নভেম্বর থেকে সৌদি আরবে ধারাবাহিকভাবে চালানো বেশ কয়েকটি বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে আইএস। এসব হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ শিয়া মুসলিম। তবে এদের মধ্যে ১৫ জনেরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

সৌদি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরবের ভেতরে থাকা আইএস সমর্থকরা মূলত স্বেচ্ছাচালিত হয়ে কাজ করেন। আইএসের উপর তাদের নির্ভরশীলতা সীমিত পর্যায়ের, তা শুধুমাত্র পরিকল্পনা প্রণয়ণ ও উপদেশের সীমিত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ।

এ কারণে তাদের শনাক্ত করা শক্ত, তবে একই কারণে সুরক্ষিত লক্ষ্যস্থলে হামলা চালানোর মতো সক্ষমতাও তাদের নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা