,

পালিয়ে বাঁচলেন ট্রাম্প!

hqdefault_6798অান্তর্জাতিক ডেস্ক : এবার ওহাইতেও সমাবেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে লাঞ্ছিত করার চেষ্টা করেছেন প্রতিবাদকারীরা।

উস্কানিমূলক ভাষনে ক্ষিপ্ত এক প্রতিবাদকারী শনিবার আক্রমণাত্মক ভঙ্গিতে মঞ্চের দিকে এগিয়ে গেলে ট্রাম্প কিছুক্ষণের জন্য ডায়াসের আড়ালে লুকিয়ে থাকেন।  এ সময় ওই প্রতিবাদকারী ট্রম্পের দিকে একটি বস্তু নিক্ষেপ করেন।

শিকাগোতে বিশৃঙ্খল প্রতিবাদকারীদের তৎপরতায় সমাবেশ ভণ্ডুল হওয়ার পরদিনই এ ঘটনা ঘটল। ওহাইওর ডেটন আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ট্রাম্পের বক্তব্যের সময় ওই ঘটনা ঘটে।

এ সময় সিক্রেট সার্ভিসের চার এজেন্ট তড়িঘড়ি করে ট্রাম্পকে ঘিরে দাঁড়িয়ে যান। মঞ্চে পৌঁছানোর আগেই সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা কালো টি-শার্ট ও জিন্স পরা ওই প্রতিবাদকারীকে জাপটে ধরে সমাবেশস্থল থেকে সরিয়ে নেন।

ওই হামলাকারীর নাম টমাস দিমাসিমো (৩২)। তাকে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হবে।

ট্রাম্পের রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীরা নিউইয়র্কের এই ধনকুবেরের ব্যাপারে তীব্র বিরক্তি প্রকাশ করেছেন। ট্রাম্পের উত্তপ্ত বাক্যবাণে প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতার পরিবেশ শঙ্কায় ছেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

শিকাগোর ঘটনার আগেও ট্রাম্পের সমাবেশকে ঘিরে বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা