,

অচেনা ওমানকে নিয়েও সতর্ক বাংলাদেশ

Banglaস্পোর্টস ডেস্ক : ক্রিকেটে প্রতিপক্ষ হিসেবে ওমান বাংলাদেশের জন্য একেবারেই অচেনা। আইসিসির সহযোগী সদস্য দেশটির বিপক্ষে এর আগে কখনোই কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। এই অচেনা ওমানকেও খাটো করে দেখতে নারাজ বাংলাদেশ। তাই এই দলের বিপক্ষে কিছুটা সতর্ক মাশরাফিরা।

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে দুই দল মুখোমুখি হবে। ধর্মশালায় এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটি দুই দলের জন্যই অনেকটা অঘোষিত ফাইনাল। কারণ যে দল জিতবে সে দলই সুপার টেনে উঠে যাবে।

শক্তি-সামর্থ্যের বিচারে এই ম্যাচে বাংলাদেশ পরিষ্কারভাবে ফেভারিট। তারপরও প্রতিপক্ষকে খাটো করে দেখতে নারাজ বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিথ স্ট্রিক।

শনিবার ধর্মশালায় এক সংবাদ সম্মেলনে হিথ স্ট্রিক বলেন, ‘আমাদের মনে রাখতে হবে এই ওমানই আয়ারল্যান্ডের মতো দলকে হারিয়ে অঘটন ঘটিয়েছে। তাই তাদের মোটেও খাটো করে দেখার অবকাশ নেই। তাই বড় দলগুলোর বিপক্ষে যে প্রস্তুতি নিয়ে মাঠে নামতাম আমরা, এই দলটিকেও ততেটাই গুরুত্ব দিচ্ছি আমরা।’

ওমানকে গুরুত্ব দেওয়ার কারণ ব্যখ্যা দিয়ে হিথ স্ট্রিক বলেন, ‘আসলে ওমানের বিপক্ষে আমাদের এর আগে কখনোই খেলার সুযোগ হয়নি। তাই তাদের সম্পর্কে আমাদের কাছে খুব বেশি তথ্যও নেই। তাই অচেনা প্রতিপক্ষকে নিয়ে একটু সতর্ক থাকতেই হচ্ছে আমাদের।’

বাছাই পর্বের ‘এ’ গ্রুপ থেকে সুপার টেনে ওঠার জন্য এই ওমানই এখন বাংলাদেশের একমাত্র প্রতিদ্বন্দ্বী। দুই দলেরই সমান তিন পয়েন্ট করে রয়েছে। তবে নেট রান রেটে এগিয়ে আছে বাংলাদেশ।

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ আট রানে জিতলেও নির্ধারিত ২০ ওভারে তুলেছে ১৫৩ রান। আর দ্বিতীয় ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে ঠিক, কিন্তু রান তোলার হার বেশ ভালো ছিল, কার্টেল ওভারের সেই ম্যাচে আট ওভারেই মাশরাফিরা তুলেছে ৯৪ রান।

তাই বাংলাদেশের এখন নেট রান রেট আছে +০.৪০০। আর ওমানের নেট রান রেট +০.২৮৩। স্বাভাবিক কারণে মাশরাফিরা কিছুটা এগিয়ে আছে। তাই বৃষ্টির বাধায় যদি শেষ পর্যন্ত ম্যাচটি নাও হয়, বাংলাদেশেরই পরবর্তী পর্বে ওঠার সম্ভাবনা বেশি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে