,

বাংলাদেশ-ওমানের ম্যাচেও বৃষ্টির আশঙ্কা!

indexস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপর থেকে বৃষ্টির ফাড়া যেন কাটছেই না। এশিয়া কাপের ফাইনাল খেলায় মিরপুরে হানা দিয়েছিল বৃষ্টি। দেরি করে শুরু করা সেই ম্যাচ টি-টোয়েন্টি থেকে কমে হয়েছিল ‘টি-ফিফটিন’। এর পরের ঘটনা সবারই জানা।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ আয়ারল্যান্ডের সঙ্গে বাছাইপর্বের ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করতে হয়। আজ রোববার ওমানের সঙ্গে সুপার টেনে যাওয়ার অলিখিত ফাইনালেও বৃষ্টি বাধা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্তত ধর্মশালার আবহাওয়া বার্তা তা-ই বলছে। অ্যাকুওয়েদার ডটকমের তথ্য অনুযায়ী, আজ বাংলাদেশ সময় বেলা ১১টায় ধর্মশালার তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। এ মুহূর্তে সেখানকার আকাশ মেঘাচ্ছন্ন। আজ দিনের আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের শেষের অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

অ্যাকুওয়েদার ডটকমের হিসাবমতে, আজ দুপুর থেকেই বৃষ্টি হতে পারে। শুধু দুপুরে নয়, সন্ধ্যা ও রাতেও ধর্মশালায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশ দুপুরের পরে বৃষ্টি হয়ে নামবে।

আর সে ক্ষেত্রে ধারণা করা হচ্ছে, বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের বাংলাদেশ-ওমান ম্যাচটির ভাগ্য আজও নির্ধারণ করে দেবে বৃষ্টি। বৃষ্টিপাতের পরিমাণই বলে দেবে ম্যাচের সময় বদলাবে, দৈর্ঘ্য কমবে নাকি পরিত্যক্ত ঘোষণা করা হবে ম্যাচটি।

সুপার টেনে উঠতে মরিয়া বাংলাদেশ দল ও তার লাখো কোটি ভক্তের চোখ এখন তাই ধর্মশালার আকাশে। কিংবা বলা যেতে পারে, আবহাওয়া বার্তা দেয় এমন সব ওয়েবসাইটের পর্দায়।

বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে নিট রানরেটে এগিয়ে থাকায় সুপার টেনে উঠে যাবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা