বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এটিএম কার্ড জালিয়াতিতে ২২ প্রতিষ্ঠান জড়িত

Atmনিউজ ডেস্ক : সম্প্রতি এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় ২২টি নামিদামি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। আর এসব প্রতিষ্ঠানের তালিকা এখন ডিবির হাতে। এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

রোববার দুপুরে ডিএমপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মনিরুল ইসলাম বলেন, ‘এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় ২২টি নামিদামি প্রতিষ্ঠানের নাম এসেছে ডিবির হাতে। তবে এখনো দালিলিক কোনো প্রামাণ না পাওয়ায় তাদের ধরা হচ্ছে না। শতভাগ নিশ্চিত হয়েই তাদের ধরা হবে।’

তিনি বলেন, ‘অবশ্য এ ঘটনায় জড়িত থাকা সাতটি প্রতিষ্ঠানের দালিলিক প্রমাণ পাওয়া গেছে। তবে তারা অখ্যাত। তাদের শিগগিরই ধরা হবে।’

উল্লেখ্য, গত ৭ ও ৮ ফেব্রুয়ারি ইউসিবিএল, সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথ থেকে জালিয়াতির মাধ্যমে ২০ লাখ টাকা হাতিয়ে নেয় একটি চক্র। পরে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা পায় ব্যাংক কর্তৃপক্ষ। এরপর এ বিষয়ে বনানী থানায় ব্যাংকগুলো মামলা করে। পরে মামলার তদন্ত হাতে নেয় ডিবি পুলিশ।

এদিকে বাংলাদেশ ব্যাংকে জালিয়াতির বিষয়ে প্রশ্ন করা হলে মনিরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে আমাদের কাছে কোনো সহযোগিত চাওয়া হয়নি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। চাইলেই সে ক্ষেত্রে তদন্ত করবে পুলিশ।’

ভাড়াটিয়া তথ্য ফরম সংগ্রহের বিষয়ে পুলিশের এ মুখপাত্র বলেন, ‘ভাড়াটিয়া তথ্য ফরম সংগ্রহের শেষ সময় ১৫ মার্চ বলা হলেও সার্বিকভাবে দেখেশোনে মনে হচ্ছে এর মধ্যে তা সম্ভব হবে না। সে ক্ষেত্রে হয়তো সময় বাড়িয়ে পুরো মাসটি (৩১ মার্চ পর্যন্ত) তথ্য সংগ্রহ করা হতে পারে।’

ভাড়াটিয়াদের এসব তথ্য মিসইউজ হতে পারে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি এগুলোর হার্ডকপি খুবই গোপনভাবে রাখা হবে। সে ক্ষেত্রে কোনো মিসইউজ হবে না। রাজধানীবাসীর নিরপত্তার জন্যই আমাদের এই প্রয়াস।’ বাংলামেইল

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান