,

ভাইকে কথা দিয়েছি ১ নম্বর ব্যাটসম্যান হবো

Shazadস্পোর্টস ডেস্ক : অনেকটা মহেন্দ্র সিং ধোনির মতো যেন হেলিকাপ্টার শট যে কোনও মুহূর্তে বেরিয়ে আসতে পারে ব্যাট থেকে। বীরেন্দ্র শেবাগের মতো বিধ্বংসী দেখায় সব সময়। প্রথম বল থেকে খুনে মেজাজে তার ব্যাট থেকে যেন চার-ছক্কার হইচই লেগেই থাকে।

যাকে নিয়ে এত বিশেষণ তিনি টেস্ট খেলিয়ে কোনও দেশের ক্রিকেটার নন। আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদের ব্যাটে টি-টোয়েন্টি বিশ্বকাপের নায়ক খুঁজছে ক্রিকেট দুনিয়া।

প্রথম পর্বের প্রতিটি ম্যাচেই মারকাটারি ব্যাটিংয়ের দেখা মিলেছে শাহজাদের ব্যাটে। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৬১ রান৷ দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ৪১। তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষেও ২৩ বলে ৪০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন আফগান এই ওপেনার।

৩ ম্যাচ জিতে ইতোপূর্বে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে ইনজামাম-উল-হকের শিষ্যরা। মূলপর্বেও ইনজির সেরা অস্ত্রদের মধ্যে ডানহাতি ওপেনার শেহজাদ এগিয়ে থাকবেন সবার থেকে।

শেহজাদের উত্থানের দিনগুলো ছিল আফগানিস্তান টিমের আরও অনেক ক্রিকেটারের মতোই, পেশোয়ারের উদ্বাস্তু শিবির থেকে। কাপড়ের বলে টেপ জড়িয়ে যেখানে ছেলেবেলা থেকে ক্রিকেট খেলতেন শেহজাদ। সেই দিনগুলোই তৈরি করে দিয়েছিল আজকের শেহজাদকে। তিনি নিজে যা স্বীকার করে নেন। বলেন, ‘ওই সময় দুটো কাজ ছিল আমাদের কাছে, হয় ক্রিকেট খেলো, না হলে ঘুমাও। অনেক সময় তো আমি ঘুমের মধ্যেও ক্রিকেট খেলতাম’।

উদ্বাস্তু শিবিরে দু’টি মাত্র টি-শার্ট ছিল শেহজাদের। একজনকে দিয়ে যে দুটো পিঠে লিখিয়েছিলেন দুই নায়কের নাম, মইন খান ও রিকি পন্টিং। তার চুলের স্টাইল, শর্ট খেলার ধরন সবকিছুই ধোনিকে অনুকরণ করে। আগগান টিমে তাকে শাহজাদকে ডাকা হয় ‘এমএস’ বলে। ধোনির ৭ নম্বর জার্সিটাও পরার ইচ্ছে ছিল তার। কিন্তু মোহাম্মদ নবি পরেন সাত নম্বর জার্সিটা। তাইতো শেহজাদের পিঠে লেখা থাকে ৭৭ নম্বর।

ক্রিকেটার হলেন কেন? সাংবাদিকদের এমন প্রশ্নে সদা হাস্যেজ্জ্বল শেহজাদ বলেন, ‘বাবা-মা বলত, মন দিয়ে পড়াশোনা করো। না করলে পিটুনি ও জুটত। এর এভাবে পিটুনি খেতে খেতেই ক্রিকেটার হয়ে গেলাম একদিন।’

গত ওয়ানডে বিশ্বকাপে টিম থেকে বাদ পড়েছিলেন। ফিটনেস না থাকার কারনে। তবে এবার আর সে সমস্যা নেই। ধোনির ভক্তই সেরা বাজি টিমের ব্যাটিং কোচ ইনজামাম উল হকের।

আত্মবিশ্বাসী শেহজাদ অবশ্য কোচকে (ইনজামাম-উল-হক) কথা দিয়েছেন, ‘ইনজামাম ভাইকে কথা দিয়েছি, ২০১৬ সালে এক নম্বর ব্যাটসম্যান হয়ে দেখাব।

যেভাবে ব্যাট চালাচ্ছেন তাতে শেহজাদের স্বপ্ন বাস্তবে রূপ নেয়া অসম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা