,

নিরাপত্তার স্বার্থে ভাড়াটিয়াদের তথ্য নিতে পারবে পুলিশ

high-courtনিউজ ডেস্ক : রাজধানী ঢাকার বাড়ি মালিকদের মাধ্যমে ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য পুলিশের কাছে না দিতে নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাই কোর্ট। এর ফলে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পুলিশ ভাড়াটিয়াদের কাছ থেকে তথ্য নিতে পারবে। তবে নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে বলেছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রোববার (১৩ মার্চ) এ আদেশ দেন।

ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে গত ৭ ও ৮ মার্চ হাইকোর্টে দায়েরকৃত রিট মামলাটি শুনানি করা হয়। ৮ মার্চ মঙ্গলবার শুনানি শেষে এটি আদেশের জন্য রোববার ১৪ মার্চ দিন ঠিক করে রাখেন আদালত। গত ৩ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

তার আগে গত ১ মার্চ ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কার্যক্রম থেকে পুলিশকে বিরত থাকার অনুরোধ জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন এ আইনজীবী। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) ও ঢাকা মহানগর (ডিএমপি) কমিশনারকে এ নোটিশ পাঠানো হয়েছিল। সঠিক সময়ে এ নোটিশের জবাব না পেয়ে তিনি হাই কোর্টে মামলাটি দায়ের করেছিলেন।

লিগ্যাল নোটিশ পাঠানোর পর এই আইনজীবী সাংবাদিকদের বলেছিলেন, ‘আইন মেনে চলা একজন নাগরিক হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনগত সহায়তা করতে আমি ইচ্ছুক। তবে যে সহায়তা তারা চাইছেন, তা তাদের আইনগত এখতিয়ারে পড়ে না। এভাবে ব্যক্তিগত তথ্য চাওয়ার মতো কোনো আইনি সুযোগ পুলিশের নেই।’

তিনি বলেছিলেন, নাগরিকদের যেসব ব্যক্তিগত গোপনীয় তথ্য পুলিশ যেভাবে সংগ্রহ করছে, তা করার মতো প্রয়োজনীয় প্রশিক্ষণ পুলিশের নেই বলেও জানান এ আইনজীবী।

‘এসব তথ্যের অপব্যবহার হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাছাড়া এসব তথ্য যদি কোনো ভুল ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে পড়ে, তাহলে ব্যক্তির ব্যক্তিগত নিরাপত্তা ক্ষুণ্ন হতে পারে’।

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এক পৃষ্ঠার যে ফরম ভাড়াটিয়াদের পূরণ করতে দেয়া হচ্ছে, সেখানে ভাড়াটিয়ার ছবির পাশাপাশি তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর, পাসপোর্ট নম্বর, ফোন নম্বর, জন্মতারিখসহ বাসার বাসিন্দা, গৃহকর্মী ও ড্রাইভারের তথ্য চাওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের লোগো সম্বলিত ওই ফরমের ফটোকপি বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আবার তা সংগ্রহ করছেন পুলিশ সদস্যরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা