,

‘স্বেচ্ছায়’ স্বীকারোক্তি দিচ্ছেন জেসমিন

222নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই ভাই-বোন অরণী ও আলভীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় মা মাহফুজা মালেক জেসমিন এ ব্যাপারে ‘স্বেচ্ছায়’ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন। আজ রবিবার তাকে আদালতে তোলা হবে।

দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে থাকা জেসমিন এই হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। এজন্য পাঁচ দিনের রিমান্ড শেষে আজই তাকে আদালতে তোলা হবে। তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন।

ডিবি পুলিশ চাঞ্চল্যকর এই মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর গত বুধবার জেসমিনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান ডিবি পুলিশ পরিদর্শক লোকমান হেকিম। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত সিএমএম আলমগীর কবির রাজ জেসমিনের ফের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৪ মার্চ জেসমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

গত ২ মার্চ নিহত দুই শিশুর ব্যবহৃত চাদর, বালিশের কাভার, টিস্যু ও কম্বলের ডিএনএ প্রোফাইল এবং চাইনিজ খাবার ও পানির বোতলের রাসায়নিক পরীক্ষার জন্য সিআইডিকে নির্দেশ দেন আদালত।

গত ২৯ ফেব্রুয়ারি বনশ্রীর বি-ব্লকের একটি বাসায় মাহফুজা মালেকের দুই সন্তান নুসরাত আমান (১২) ও আলভী আমানের (৬) মৃত্যু হয়। মৃত্যুর পর স্বজনেরা বলেন, স্থানীয় একটি চায়নিজ রেস্তোরাঁর খাবার খেয়ে তাদের মৃত্যু হয়েছে। পরদিন ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়া যায়। এরপর ৩ মার্চ র‌্যাব দাবি করে, তাদের জিজ্ঞাসাবাদে মাহফুজা মালেক সন্তান হত্যার দায় স্বীকার করেছেন। ওই দিন রাতেই মাহফুজাকে একমাত্র আসামি করে দুই সন্তানের বাবা আমান উল্লাহ রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরদিন রামপুরা থানার পুলিশ তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে পুলিশ সন্তোষজনক তথ্য না পাওয়ায় ৯ মার্চ আলোচিত মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা