,

চেলসিকে বিদায় করল সেই লুকাকু

Chalciস্পোর্টস ডেস্ক : গত মৌসুমে চেলসিতে খানিকটা ফর্মহীনতায় ভুগছিলেন রোমেলু লুকাকু। তাই চেলসির তখনকার কোচ হোসে মরিনহো এভারটনের কাছে ধারে খেলতে পাঠালেন তাকে। তারপর থেকেই চেলসিকে পেয়ে জ্বলে উঠতে ভুল করেন না বেলজিয়ান এই স্ট্রাইকার।

শনিবার রাতেও এফএ কাপের কোয়ার্টার ফাইনালে চেলসিকে পেয়ে জোড়া গোল আদায় করে নিলেন সেই লুকাকু। এই গোল দুটিই সর্বনাশ করল হিডিঙ্কের দলের। টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হলো চেলসিকে।

গডিসন পার্কে দুই দলই গোলের জন্য মরিয়া ছিল। কিন্তু গোল যেন সোনার হরিণ হয়ে দেখা দিয়েছিল ম্যাচটিতে। শেষ পর্যন্ত হরিণটি (গোল) ধরা দিল লুকাকুর কাছে। খেলার ৭৭ ও ৮২ মিনিটে চেলসির জাল কাঁপান বেলজিয়ামের তারকা এই ফুটবলার।

চেলসির হারের পাশাপাশি সঙ্গী হলো লজ্জাও। দ্বিতীয়বারের মতো ফাউল করলে খেলার ৮৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির স্ট্রাইকার দিয়েগো কস্তা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা