,

আশুগঞ্জে আ’লীগ প্রার্থীর কার্যালয়ে আগুন

Brahmanbaria Election Fire PIC-3নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় আড়াইসিধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম মিয়ার নির্বাচনী কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোর ৩টার দিকে আড়াইসিধা ইউনিয়নের ভূইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার ভোরে কে বা কারা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম মিয়ার নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নির্বাচনে ব্যবহৃত বিভিন্ন ব্যানার, পোস্টার ও আনুষঙ্গিক জিনিসপত্র পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের সময় কার্যালয়ে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম মিয়া বলেন, নির্বাচনকে বাধা দেওয়ার জন্যই তার নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবিও জানিয়েছেন তিনি।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা