বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রচারাভিযানে উত্তেজনা ছড়াবেন না : ওবামা

Obamahআর্ন্তজাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুকদের প্রতি উত্তেজনা তৈরি করতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাচনী সভায় সমর্থক ও বিরোধীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পরই এই সতর্কবাণী উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট। সহিংসতা এড়াতে শনিবারের সভাটি শেষে বাতিল করে দেয়া হয়েছিল।

শিকাগোতে ট্রাম্পের ওই সমাবেশ বন্ধ করে দেয়ার পর শনিবারে ডেমোক্রেটিক পার্টির ফান্ডে অর্থ যোগানোর এক ক্যাম্পেইনে ডালাসে গিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা এসব কথা বলেন। ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে যারা লড়ছেন তারা যেন অন্য নাগরিকদের অপমান না করেন এবং সহিংসতা উস্কে দেয়ার মতো মন্তব্য না করেন। তিনি বলেছেন, ধর্ম ও বর্ণ নিয়ে অবজ্ঞা, সহিংসতা ছড়াতে পারে এমন বিষয়গুলো প্রার্থীদের এড়িয়ে যাওয়া উচিত। প্রকারান্তরে তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করেই এসব বক্তব্য রাখেন।

কেবল ওবামা নন, ট্রাম্পের সঙ্গে অন্য যারা এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই সব প্রার্থীদের অনেকেই তার বিরুদ্ধে উত্তেজক ও উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ করে থাকেন।

শিকাগোতে ট্রাম্পের যে সভা স্থগিত করা হয় সেখানে প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে সংঘর্ষ চলে। এমনকি সভা বাতিল করে দেয়ার কিছুক্ষণ পর পর্যন্ত চলেছে সেই সংঘর্ষ। সমাবেশ স্থলে আসা প্রতিবাদকারীদের হাত থেকে ট্রাম্পের সমর্থকেরা পতাকা কেড়ে নিতে গেলে ধস্তাধস্তি শুরু হয় এবং এক পর্যায়ে তা সহিংসতার রূপ নেয়।

নভেম্বরে যুক্তরাষ্ট্রের যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে যে জিতবে সেই যাবে হোয়াইট হাউসে। কিন্তু প্রচণ্ডভাবে অভিবাসনের বিরোধীতা করা এবং ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে ব্যাপক সমালোচিত হচ্ছেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান