,

কাউন্সিল শেষে আন্দোলনের ডাক দেবেন খালেদা : হাফিজ উদ্দিন

 

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, কাউন্সিল শেষে দলের চেয়ারপারসন খালেদা জিয়া সরকারবিরোধী আন্দোলনের ডাক দেবেন। গতকাল শনিবার সন্ধ্যায় সিলেটের একটি রেস্তোরাঁয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

68728_133

হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশের কোথাও গণতন্ত্র নেই। সর্বত্রই চলছে স্বৈরতন্ত্র। বিএনপির আসন্ন জাতীয় কাউন্সিল শেষে সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়া হবে। এ আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচার সরকারকে উৎখাত করা হবে।এক-এগারোর মতো বর্তমান সরকারের সময়েও বিভিন্ন মামলায় বিএনপির শীর্ষ নেতাদের হয়রানি করা হচ্ছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘মঈন-ফখরুদ্দিনের আমলে শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। কিন্তু হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো হাওয়ায় উড়ে গেছে। আর খালেদা এখনো আদালতে গিয়ে হাজিরা দিচ্ছেন। এ কেমন বিচারব্যবস্থা?’ বিএনপির এ নেতা অভিযোগ করেন, ‘বিরোধী রাজনৈতিক দল মোকাবিলায় ওয়ান-ইলেভেন মেনেই চলছে আওয়ামী লীগ।’

 

মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার আহ্বায়ক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় সংসদের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, দলের সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা