,

আবারও জাসদে ভাঙন

 

 
নিজস্ব প্রতিবেদক : বনিবনা না হওয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ফের দুটি ভাগে বিভক্ত হয়েছে। শনিবার রাতে কাউন্সিল স্থল থেকে সরে এসে জাতীয় প্রেস ক্লাবে সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে পৃথক কমিটি ঘোষণা করেছে একটি অংশ।জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শনিবার রাতে নাজমুল হক প্রধান নতুন কমিটির ঘোষণা দেন।

jasod_105417

 

নতুন কমিটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।তিনি জানান, হাসানুল হক ইনুর নেতুত্ব থেকে তারা বের হয়ে এই নতুন কমিটি গঠন করেছেন। এই কমিটির সভাপতি হয়েছেন শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি এবং কার্যকরী সভাপতি হয়েছেন মহিউদ্দিন খান বাদল।

 

নতুন কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, গঠনতন্ত্র অনুসারে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ করার বিধান। কিন্তু কাউন্সিলে কন্ঠভোটের মাধ্যমে হাসানুল হক ইনুকে সভাপতি করা হয়। পরে আমাকে সাধারণ সম্পাদক প্রস্তাব করা হলে তারা এর বিরোধিতা করে।

 

তিনি বলেন, অগণতান্ত্রিক পন্থায় নেতৃত্ব নির্বাচন করায় তা বর্জন করে আমরা প্রেস ক্লাবে চলে আসি। এবং নতুন কমিটি গঠন করি। কমিটিতে সব জেলার নেতারা ও সাংসদরা আমাদের সঙ্গে রয়েছেন।অন্যদিকে মহানগর নাট্যমঞ্চে জাসদের কাউন্সিলে ভোট চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তথ্যমন্ত্রী ও সদ্য সাবেক কমিটির সভাপতি হাসানুল হক ইনুকে কণ্ঠভোটে সভাপতি নির্বাচন করা হয়েছে।

 

শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দীর্ঘ ৬ বছর পর জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। শনিবার মহানগর নাট্যমঞ্চে কাউন্সিল অধিবেশন শুরু হয়।এর আগে জাসদে থেকে বেরিয়ে আ স ম আব্দুর রব পৃথক দল গঠন করেছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা