,

ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ হাজার প্যাকেট ভারতীয় আতশবাজি উদ্ধার

pic-madhabpur-10-10-15-1নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।শনিবার রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের পুনিয়াউট এলাকায় অভিযান চালিয়ে এসব আতশবাজি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবী হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ আতশবাজি নিয়ে একটি পিকআপভ্যানে আখাউড়া সীমান্ত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে যাচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও র্যাবের দুটি দল শহরের পুনিয়াউট এলাকায় অবস্থান নেয়।
পরে, রাত ৯টার দিকে ওই পিকআপভ্যানটি পুনিয়াউটে আসামাত্র পুলিশ ও র্যাব সদস্যদের দেখে চালক পিকআপভ্যান ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ১৯ হাজার প্যাকেট ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়।
এসময় আতশবাজি বহনকারী ওই পিকআপভ্যানটিকেও জব্দ করা হয় বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা