,

এখন খুলনায় সুন্দরবন রক্ষার জনযাত্রা

 

 

নিজস্ব প্রতিবেদক : তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, সব বাধা অতিক্রম করে আমরা মাতৃরূপী সুন্দরবনকে রক্ষা করবই।শনিবার দুপুরে সুন্দরবন অভিমুখী জনযাত্রা খুলনার ফুলতলা স্বাধীনতা চত্বরে এসে পৌঁছলে সেখানে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন। কমিটির ফুলতলা উপজেলা শাখার আহ্বায়ক গাজী নওশের আলী সভায় সভাপতিত্ব করেন।

khulna11457783827

সভায় অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, দেশি-বিদেশি লুটেরাদের জিম্মি হবার জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি। তিনি বলেন, দেশের সম্পদ শতভাগ দেশের মানুষের কাজে লাগাতে হবে, সুন্দরবন ও বাংলাদেশের কোনো সম্পদ লুণ্ঠন এবং মুনাফার বলি হবে না।

আরো উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, ইউসিএলবির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু, বিপ্লবী গণসংহতির সমন্বয়ক জোনায়েদ সাকী, কেন্দ্রীয় নেতা সহিদুল ইসলাম সবুজ, ইয়াছিন মিয়া, সাইফুল হক, বজলুর রশীদ ফিরোজ, কামরুল আহম্মেদ, শ্রমিক নেতা হাফিজুর রহমান ভুইয়া, মানষ নন্দী ও আব্দুল মালেক মোল্যা প্রমুখ। পরে বিকেলে জনযাত্রা খুলনার হাদিস পার্কে এসে জমায়েত হয়। সেখানে সমাবেশ শেষে রোববার জনযাত্রাটি সুন্দরবন অভিমুখে যাত্রা করবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা