,

৪০ কোটি রুপির জন্যই ভেঙে গেল বিরাট-আনুশকা জুটি!

Kohiliডেস্ক রিপোর্ট : মাস খানেক আগে সোশ্যাল মিডিয়া থেকে নিউজ চ্যানেল, সব জায়গায় হইচই পড়ে গিয়েছিল যখন জানা যায় বিরাট কোহলি এবং আনুশকা শর্মা সম্পর্ক শেষ করেছেন। ক্রিকেট থেকে সিনেমার সব ফ্যানরাই এতে খানিকটা হতাশ হয়েছিলেন, অবাকও হয়েছিলেন।

কেন যে ব্রেক আপ হয়েছে, তা নিয়ে নানা মুনির নানা মত ছিল। তবে বলা হচ্ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর বিরাট আনুশকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে নিজের কেরিয়ারকে বেছে বিয়ে নাকচ করে দেন আনুশকা। আর তাতেই সম্পর্কে ভাঙন ধরে। তবে বহু বার প্রশ্ন করেও বিরাট বা আনুশকার কাছে কোনো উত্তর পাওয়া যায়নি।

আনুশকার এক ঘনিষ্ট বন্ধুর মতে আসল কারণ অন্য কিছু। কী সেটা? টাকা। আজ্ঞে হ্যাঁ, টাকার জন্যই দু’ জনের পথ আলাদা হয়ে গিয়েছে। আনুশকার ওই বন্ধু জানিয়েছেন, অনুরাগ কশ্যপের সিনেমা ‘বম্বে ভেলভেট’ ছবিতে বিরাট ৪০ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন। প্রায় ১২০ কোটি রুপি বাজেটে তৈরি ছবিটি একেবারেই ভালো ফল করতে পারেনি বক্স অফিসে। মাত্র ২৪ কোটি রুপি রোজগার করে ছবিটি। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। এপর বিরাট আনুশকার সঙ্গে টাকার অঙ্ক নিয়ে কথা বলতে গেলে আনুশকা সম্পর্কে ইতি টানেন।- সংবাদমাধ্যম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা