,

এবার ববির নায়ক হচ্ছেন রণবীর !

Bobi-Largবিনোদন প্রতিবেদক : আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে জনপ্রিয় নায়িকা ববির চলচ্চিত্র ‘বিজলী’র শুটিং। ববি এই ছবির শুধু নায়িকাই নন, প্রযোজকও। তাঁর বিপরীতে নায়ক হিসেবে চূড়ান্ত করা হয়েছে কলকাতার রণবীরকে। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী।

প্রথমবারের মতো ছবি প্রযোজনা নিয়ে নায়িকা ববি বলেন, ‘আমি গত ১০ তারিখ ভারত থেকে ঢাকায় এসেছি। এরই মধ্যে ছবির নায়ক চূড়ান্ত করা হয়েছে। ভারতের রণবীর আমার বিপরীতে অভিনয় করছেন । বিষয়টি চূড়ান্ত করেছেন ছবির পরিচালক। আমরা একসাথে ফটোশুটও করেছি। আমার কাছে তাঁর ব্যবহার অনেক ভালো লেগেছে।’

নিজের প্রস্তুতি নিয়ে ববি বলেন, ‘আমরা প্রিপ্রোডাকশন নিয়ে অনেক কাজ করেছি। আমার মনে হয় না এত বেশি প্রিপ্রোডাকশনের কাজ কোনো ছবিতে হয়েছে। আমরা টানা এক বছর পার করে দিচ্ছি এই ছবির কাজ নিয়ে। ছবির পরিচালক এই মুহূর্তে আমেরিকায় আছেন, কারণ সেখানে আমরা গ্রাফিক্সের কাজগুলো করতে যাচ্ছি।

এর আগেও বাংলাদেশে এই ধরনের ছবি নির্মাণ হয়েছে কিন্তু গ্রাফিক্সগুলো অনেক দুর্বল ছিল। আমরা চাই ভালো একটা মেকিং দিতে, যাতে দর্শক ছবিটি দেখে মজা পায়। এরই মধ্যে আমি শাহিন সুমন স্যারের একটি ছবিসহ মোট তিনটি ছবির কাজ বাদ দিয়েছি। কারণ আমি প্রথমবারে মতো প্রযোজনা করছি , অনেক বিষয় নিয়ে মাথা ঘামাতে হচ্ছে, সময় দিতে হচ্ছে। আমি কাজগুলো অনেক উপভোগ করছি।’

ইফতেখার চৌধুরীর পরিচালনায় ববি প্রথম ২০০৯ সালে ‘খোঁজ দ্য সার্চ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। এরপর তিনি একই পরিচালকের ‘রাজত্ব’, ‘দেহরক্ষী’, ‘অ্যাকশন জেসমিন’, ‘ওয়ান ওয়ে’ ও ‘মালটা’ ছবিতে কাজ করেছেন। এনটিভি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা