,

আজও একাদশে থাকছেন না মুস্তাফিজ

liton_90256স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বাছাইপর্বের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। রবিবার রাত আটটায় অনুষ্ঠিত ম্যাচেও মুস্তাফিজুর রহমানকে পাচ্ছে না বাংলাদেশ। দলের অধিনায়ক মাশরাফি ও বোলিং কোচ হিথ স্ট্রিকের এমনটাই জানালেন।

যদিও হিথ স্ট্রিক একটু সম্ভাবনা রাখলেন! মুস্তফিজ সাইড স্ট্রেইনের ইনজুরিতে এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেও একাদশের বাইরে ছিলেন তিনি।

রবিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে লাল-সবুজরা। শনিবার সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ হিথ স্ট্রিক বলেন, ‘মুস্তাফিজ এখনও সম্পূর্ণ ফিট নয়। সে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তৃতীয় ম্যাচে তার খেলার সম্ভাবনা খুব কম।’

তাহলে কবে মাঠে ফিরেত পারবেন এই কাটার বিশেষজ্ঞ? এমন প্রশ্নে তিনি আরও বলেন, ‘মুস্তাফিজ কবে ফিরবে এ ব্যাপারে আমরা দিন-তারিখ নির্ধারণ করে দিতে পারছি না। আসলে ও এখনও রিহ্যাব প্রক্রিয়ার মধ্যেই আছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় একটি টুর্নামেন্টে মুস্তাফিজকে না পেয়ে স্বাভাবিকভাবেই হতাশ মাশরাফি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে আমাদের অন্যতম সেরা বোলার। বিশ্ব ক্রিকেটে ক্যারিয়ারের শুরুতেই সে অনেক ভালো পারফরম্যান্স করছে। তাকে আমরা জোর করে নামিয়ে দেব না। এমন অবস্থায় তাকে আমরা নামাতে চাই, যেন সে তার সেরাটা দিতে পারে।’ ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা