,

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা নীতিতে আবারো পরিবর্তন

usa-visaনিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের ভিসার নিয়ম-নীতিতে পরিবর্তন এনেছে মার্কিন সরকার। এখন থেকে বিদেশি শিক্ষার্থীরা পড়াশুনা শেষে তিন বছরের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। সম্ভাব্য কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা এ তিন বছর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন।

শুক্রবার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট পরিবর্তিত নতুন এ ভিসা নীতি প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসার জন্য লটারি অনুষ্ঠিত হয়। যা এইচ-ওয়ান বি নামে পরিচিত। এর আগে যুক্তরাষ্ট্র সরকার বিদেশি শিক্ষার্থীদের ভিসা নীতিতে পরিবর্তন আনে। সেসময় এইচ-ওয়ান বি (অ-অভিবাসী) ভিসাধারীদের কাজের অনুমতি দেওয়া হয়।

আগের নীতিতে বলা হয়েছিল, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে ডিগ্রি পাওয়া এফ-ওয়ান শিক্ষার্থী ভিসাধারী আন্তর্জাতিক শিক্ষার্থীরা ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করতে চাইলে অতিরিক্ত প্রায় দেড় বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ পাবেন।

১৭ মাস কার্যকর থাকার পর সেই নীতিতে আবারো পরিবর্তন এনেছে দেশটির সরকার। যা চলতি বছরের ১০ মে পর্যন্ত কার্যকর থাকবে। নতুন এ নীতির ফলে দেশটিতে অবস্থানকারী সদ্য স্নাতক শেষ করা মেধাবী ও দক্ষ শিক্ষার্থীরা প্রশিক্ষণের জন্য তিন বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা