,

কান্না চেপে রাখবেন না

feature_105397লাইফস্টাইল ডেস্ক : দুঃখ-কষ্ট পেলে মানুষ কাঁদে। অন্যের কান্না দেখলেও অনেক সময় কান্না আসে। আবার অনেক ক্ষেত্রে সুখের সময়ও মানুষ কাঁদে। যেভাবেই কাঁদুক, এই কান্না শরীরের জন্য ভালো। কারণ কান্নায় শরীর সুস্থ ও সতেজ থাকে। এবার জেনে নিন কান্নার কয়েকটি উপকারিতা-

স্ট্রেস এবং টেনশন দূর করে

চোখের পানির সঙ্গে আমাদের শরীরের ইমোশান হরমোন ও ট্রেস সৃষ্টিকারী টক্সিন বেরিয়ে যায়। কান্না স্ট্রেস, টেনশন দূর করে মন ভালো করে দিয়ে থাকে। ডা. ফ্রে’র মতে “আমরা সাধারণত বড়দের কাঁদতে নিষেধ করে থাকি, কিন্তু এটি আমাদের করা উচিত নয়। কারণ এটি স্ট্রেস কমাতে সাহায্য করে। আর স্ট্রেস আমাদের হার্ট, মস্তিষ্কের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।”

রক্তচাপ কমায়

আগেই বলা হয়েছে, স্ট্রেস আমাদের হার্ট, মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে। আর কান্না মাধ্যমে ট্রেস হরমোন শরীর থেকে বেরিয়ে যায়। ফলে টেনশনে কমে ও হাইপার টেনশন হয় না।

ব্যাকটেরিয়া দূর করে

চোখের জলে লাইসোজোম নামক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ভাইরাল উপাদান আছে যা চোখের ৯০ থেকে ৯৫ শতাংশ ব্যাকটেরিয়া ধ্বংস করে দিয়ে থাকে মাত্র পাঁচ মিনিটে! তাই পারলে রোজ একটু কান্না করুন। এছাড়া চোখের জলে রয়েছে সালফিউরিক যা চোখ পরিষ্কার করতেও সাহায্য করে।

মন ভালো করতে

কান্না মনের কষ্ট দূর করে মন হালকা করে থাকে। আবেগপ্রবণ কান্নাতে এনডোরফিন নামক উপাদান নিঃসৃত হয় যা দুশ্চিন্তা দূর করে থাকে। তাই মন খারাপের সময় কাঁদুন, দেখবেন মন অনেকখানি ভালো হয়ে গেছে। তাই মনে সুস্থ রাখতে কান্নাকে চেপে না রেখে, কেঁদে ফেলুন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট