,

জেল থেকে বের হয়েই শ্রদ্ধার প্রেমে সঞ্জয়!

image_105377বিনোদন ডেস্ক : জেল থেকে মুক্তি পেয়েছেন মাস খানেকও হয়নি। এরইমধ্যে নতুন একটি ছবিতে অভিনয়ের অফার পেয়েছেন সঞ্জয় দত্ত। তার বিপরীতে রয়েছে শ্রদ্ধা কাপুর। হাঁটুর বয়সি এই নায়িকার সঙ্গে প্রেমের অভিনয় করবেন সঞ্জয়। ৫৬ বছরের নায়কের সঙ্গে ২৭ বছরের নায়িকার রসায়ন কেমন হবে ভাবুন তো!

পুণের ইয়েরওয়াড়া জেল থেকে মুক্তি পাওয়ার পরে এই ছবিতেই প্রথম চুক্তি করেন সঞ্জয় দত্ত। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ছবিটি তৈরি হচ্ছে মধ্যবয়সি এক পুরুষের সঙ্গে এক যুবতীর ভালবাসার গল্প নিয়ে। আদতে এই ছবিটি একটি অ্যাকশন থ্রিলার। ছ’টি দেশে শ্যুটিং করার পরিকল্পনা রয়েছে পরিচালকের।

নাম চূড়ান্ত না হওয়া ছবিটির জন্য শ্রদ্ধার পাশাপাশি বলিউডের অন্য দুই অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আলিয়া ভট্টের কথা ভাবা হয়েছিল। কিন্তু কিছুতেই ডেট পাওয়া যাচ্ছিল না তাদের। তাই চূড়ান্ত করা হল ‘আশিকি টু’ তারকা শ্রদ্ধাকেই। শক্তি কপূরের সঙ্গে নিজের প্রথম ছবি সুনীল দত্ত পরিচালিত ‘রকি’(১৯৮১)-তে অভিনয় করেছিলেন সঞ্জয়। আর এবার মেয়ের সঙ্গে। এখন দেখার এই রসায়ন কতটা জমাট হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে